Homeসর্বশেষযশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন স্বামী-স্ত্রী

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন স্বামী-স্ত্রী

Published on

spot_img

যশোর ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে করলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তাঁর স্বামী আব্দুর রশিদ। নিহতরা হলেন—যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ এবং তাঁর স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ তার স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে নবনির্মিত বাড়ির বিভিন্ন মালামাল কিনতে যশোরে এসেছিলেন। রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছায় ফেরার পথে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদ ও সাবিরা খাতুন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this