Homeসর্বশেষমক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানকে আশ্বস্ত করল তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানকে আশ্বস্ত করল তুরস্ক

Published on

spot_img

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে নিশ্চিত করেছে তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে ইরানকে আশ্বস্ত করে এ কথা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার ফিদান বলেন, এই চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

ফিদান তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, ‘আমরা লিখিতভাবে কোনো যৌথ হুমকির কথা উল্লেখ করিনি।’ তিনি আরো বলেন, যেসব দেশ স্বাক্ষরকারী দেশগুলোর ওপর হামলা চালাবে না, তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে না।

ফিদান এই চুক্তিটিকে ‘প্রযুক্তিগতভাবে’ ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর যৌথ প্রতিরক্ষা ধারার অনুরূপ বলে বর্ণনা করেছেন, যার অধীনে কোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়।

তবে আংকারার আশ্বাস সত্ত্বেও কিছু ইরানি কর্মকর্তা এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে নিরাপত্তার জন্য নতুন অংশীদারদের ওপর নির্ভর না করার ব্যাপারে সৌদি আরবকে সতর্ক করেছেন তারা।

ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেছেন, সৌদি নেতাদের বোঝা উচিত যে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে না।

কমিশনের আরেক সদস্য ইব্রাহিম রেজাই এই চুক্তিকে একটি ‘কাগুজে চুক্তি’ বলে অভিহিত করেছেন।

সূত্র: আল জাজিরা

রোহান/সা.এ.

Latest articles

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ আলী

দীর্ঘদিন মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) ভুগে মারা গেছেন মিসরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার...

উত্তরণ-২ বাসে ‘বাস কমিটির দাপট, হুমকি-হেনস্তার শিকার সাংবাদিক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মিরপুরগামী ‘উত্তরণ-২’ বাসে বাস কমিটির নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের...

More like this