Homeসর্বশেষবিপিএল এই বছর নাও হতে পারে: তামিম

বিপিএল এই বছর নাও হতে পারে: তামিম

Published on

spot_img

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টটি আরও গোছানো ও ইতিবাচকভাবে আয়োজনের ওপর জোর দিতে চান তিনি।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম বলেন, ‘এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’

বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য।’

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বিপিএল আয়োজন না করা হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, জানতে চাইলে তামিম বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।’

এদিকে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মোটামুটি ভালোই হয়েছে। আমরা আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগে দলগুলো অংশগ্রহণ করেনি, সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলবো।’

সূত্র: সমকাল

কুশল/সাএ

Latest articles

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

More like this