Homeসর্বশেষবাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

Published on

spot_img

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। আর্জেন্টিনার রোজারিওতে স্থানীয় সময় শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এএফপির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি।

বিমানবন্দর থেকে পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে একটি ভ্যানে করে বেরিয়ে যান মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে হোর্হে মেসির মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ বা শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে তার বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলা থেকে মেসির ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে তিনি ছিলেন অন্যতম প্রধান সহযোগী ও অভিভাবক।

জানা গেছে, রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবলবিশ্বে শোকের আবহ নেমে এসেছে।

সাজু/নিএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this