Homeসর্বশেষপেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা

Published on

spot_img

সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে ‘সে ক্স ডাক্তার’ ও ‘যৌ ন ডাক্তার’ হিসেবে প্রচার করে হেয় করার চেষ্টা চলছে। তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিব্রত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্য এবং বিভিন্ন চিকিৎসাসেবা বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, কিছু আওয়ামী কর্মী তাকে ‘সে ক্স ডাক্তার’ ও ‘যৌ ন ডাক্তার’ বলে প্রচার করছেন। তার ভাষ্য, তাকে হেয় ও লজ্জিত করাই এসব প্রচারের উদ্দেশ্য। তবে তিনি এতদিন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি দুটি কারণে।

প্রথম কারণ হিসেবে তিনি বলেন, যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে যেন কোনোভাবেই লজ্জার বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা না হয়। তার মতে, যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পেশাকে হেয় করার মধ্য দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাক্ষেত্রকেই অপমান করা হয়। অনেক মানুষ যৌনস্বাস্থ্যজনিত সমস্যার কথা পরিবার, বন্ধু কিংবা জীবনসঙ্গীর কাছেও বলতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়ান সংশ্লিষ্ট চিকিৎসকেরা এবং অনেক ক্ষেত্রে তাদের চিকিৎসায় ভাঙা সম্পর্ক পুনর্গঠন, সন্তানহীন দম্পতির চিকিৎসা ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়।

দ্বিতীয় কারণ হিসেবে রোগীদের কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা হলে ক্ষতিগ্রস্ত হন রোগীরাই। সংকোচের কারণে অনেকে চিকিৎসকের কাছে না গিয়ে ভুল চিকিৎসা বা ওষুধের আশ্রয় নেন এবং দীর্ঘদিন নীরবে কষ্ট ভোগ করেন।

তিনি বলেন, ‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে’—এ ধরনের মন্তব্য মূলত অজ্ঞতা ও কূপমণ্ডূকতার প্রকাশ। যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করাকে গালি হিসেবে দেখার পরিবর্তে এ বিষয়ে মানুষের আরও জ্ঞান ও সহানুভূতিশীল মনোভাব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে এবার প্রকাশ্যে বিষয়টি জানানোর কারণ হিসেবে তাসনিম জারা তার নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন। তিনি জানান, এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে পাওয়া একটি স্ক্রিনশটে তিনি দেখেছেন, তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

তার অভিযোগ, প্রথমে তার ছবির সঙ্গে অশ্লীল বক্তব্য যুক্ত করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পরে সেই বিজ্ঞাপনের স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে যে তিনি এসব পণ্য বা চিকিৎসা বিক্রি করেন। এ সুযোগে প্রতারকরা তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্যসহ বিভিন্ন ধরনের ‘চিকিৎসা’ বিক্রি করছে।

তাসনিম জারা স্পষ্ট করে বলেন, তিনি কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ওষুধ, স্লিমিং পণ্য, চিকিৎসা বা ট্রিটমেন্ট বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে যেখানেই এ ধরনের পণ্য বা সেবা বিক্রি করা হচ্ছে, সেগুলো প্রতারণা।

তিনি জানান, গর্ভবতী মায়েদের জন্য তাদের তৈরি ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে। সেখানে কোনো পণ্য বিক্রি করা হয় না। অধিকাংশ ব্যবহারকারী বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করেন, আর কেউ কেউ প্রিমিয়াম সংস্করণ কিনে থাকেন।

তাই তার নাম বা ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন দেখলে তা প্রতারণা হিসেবে ধরে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাসনিম জারা। এসব পণ্য না কেনার পাশাপাশি পরিচিতদেরও সতর্ক করতে বলেছেন তিনি, বিশেষ করে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত প্রতারণার কৌশল সম্পর্কে অবগত নন।

পোস্টের শেষ দিকে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, যৌনস্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকলে রোগীদের সংকোচ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক রোগের ক্ষেত্রেই দ্রুত চিকিৎসকের কাছে গেলে ভালো ফল পাওয়া সম্ভব।



কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...