Homeসর্বশেষবিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী...

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটেই দায়িত্বে এসেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

Published on

spot_img

বিএনপি জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

তিনি বলেছেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটেই ক্ষমতায় এসেছে।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে শনিবার (৮ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশফাক আহমেদ জুন ও রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন প্রমূখ।

সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধীজনরা অংশ নেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, বিএনপি কখনো অতীতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি। আন্দোলন-সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। জনগণের ভোটে তাদের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে এসেছি।

তিনি বলেন, আমরা জনগণের কাছে আবার ফিরে যাব। আমরা যদি ব্যর্থ হই, জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাকে ভোট দেবে আর কাকে দেবে না। তাই আপনারা দেখুন, আমরা কী করতে পারি আর কী করতে পারি না।

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, অযথা বিভ্রান্তি ছড়িয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন এবং স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। কোনো ঘটনা না ঘটলেও সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। আর সময় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে, এই সরকারকে ফেলে দিতে হবে এ ধরনের অরাজনৈতিক ও বিভ্রান্তিমূলক কথাবার্তার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শরীফুল আলম বলেন, একটি সরকার অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আসে। সবাই মিলে আন্দোলন-সংগ্রাম করেছি। যারা এখন বিভিন্ন কথা বলছেন, তারাও এই সংগ্রামে ছিলেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, শুধু অন্যের এজেন্ডা ও মিডিয়া ট্রায়ালের জন্য বক্তব্য না দিয়ে বাস্তবসম্মত কথা বলুন। কোনো বিষয় থাকলে আসুন, বসে কথা বলি। অযথা ধাক্কা মেরে ফেলে দিতে হবে, এখনই ছুঁড়ে ফেলে দিতে হবে- এ ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।



সালাউদ্দিন/সাএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...