Homeসর্বশেষনালিতাবাড়ীতে বৃত্তি পরীক্ষার টাকা বিতরণের মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে বৃত্তি পরীক্ষার টাকা বিতরণের মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে অবস্থিত নবজাগরণ একাডেমীতে বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার টাকা বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন একাডেমীর প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

শনিবার (৮ আগষ্ট) রাত আটটার সময় একাডেমীর প্রধান শিক্ষকের র্কাাযালয়ে ওই জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত বিষয় হলো- বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভলপার এসোসিয়েশনের (বিকেডিএ) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে আমার বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩০ জন সাধারণ এবং ১২ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

বৃত্তির নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের ২০০ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমার বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় বরাদ্দকৃত অর্থ সবার মধ্যে নির্ধারিত হারে বিতরণ করা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করে ট্যালেন্টপুলে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের ২০০ টাকা করে প্রদান করা হয়েছে। এখানে কোনো অর্থ আত্মসাৎ, অনিয়ম বা অসদুদ্দেশ্য ছিল না। বরং শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত অর্থ সুষ্ঠুভাবে বণ্টনের জন্যই এই সমন্বয় করা হয়েছে। অথচ বিষয়টি সঠিকভাবে যাচাই না করে আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।

বাংলাদেশ কিন্ডারর্গাটেন ডেভলপার এসোসিয়েশনের (বিকেডিএ) এর জেলা সমন্বয়ক মো. কামাল পাশা বলেন, আমরা শুধু বৃত্তি পরীক্ষার নির্ধারিত ফি নেওয়ার পর পরীক্ষা ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করি। আর এই বৃত্তির টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণের পরিমান স্থানীয় কিন্ডারর্গাটেন এসোসিয়েশন নির্ধারন করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী কিন্ডারর্গাটেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি প্রিন্সিপাল মো. মুনীরুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...