Homeসর্বশেষপাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

Published on

spot_img

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করবেন। এ সময় তিনি সেখানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।

এ ছাড়া সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রেক্ষাপটে সেনাপ্রধানের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সফর শেষে আগামী ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

বাপ্পি/সা.এ

Latest articles

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ আলী

দীর্ঘদিন মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) ভুগে মারা গেছেন মিসরীয় অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার...

উত্তরণ-২ বাসে ‘বাস কমিটির দাপট, হুমকি-হেনস্তার শিকার সাংবাদিক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মিরপুরগামী ‘উত্তরণ-২’ বাসে বাস কমিটির নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের...

More like this