Homeসর্বশেষবন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর করে দিচ্ছেন সালমান খান

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর করে দিচ্ছেন সালমান খান

Published on

spot_img

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।

বন্যার পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ এরই মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তরও শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হচ্ছে। ত্রাণ কার্যক্রমের শুরু থেকেই দুর্গতদের পুনর্বাসনের বিষয়টি পরিকল্পনায় রাখা হয়েছিল। পরে সালমান খান এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন এবং যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে এসব ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হচ্ছে।

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খান। তাঁর ভাষায়, মানুষ হিসেবে বিপদে পড়া অন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

বাপ্পি/সা.এ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this