Homeসর্বশেষসিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান

Published on

spot_img

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সহযোগিতায় কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, শিশুদের যতটুকু সম্ভব মোবাইলসহ অন্যান্য ডিভাইস থেকে দুরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এছাড়াও ছোটবেলা থেকেই শিশুদের দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। পরিবেশ রক্ষায় তাদের ভুমিকা রয়েছে সেদিকগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, শান্তি শৃংখলাসহ সর্বদিক দিয়ে কামারখন্দকে নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল প্রতিশ্রুতি যেন যথাযথভাবে পালন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ ও উন্নয়নশীল দেশ গড়তে শিশুদের নিরাপত্তা জরুরী। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করতে হবে। আদর্শবাজন মানুষ গড়ে তুলতে হবে। শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই তাদের চাহিদাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একজন মেয়ে যেন রাত ৯টাতেও নিরাপদে ও নির্বিঘ্নে কোচিংয়ে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। আলোচনা শেষে ৫শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন ও বৃত্তি প্রদান করা হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this