Homeসর্বশেষশৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

Published on

spot_img

ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদানের লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ,সার ও পলিথিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও পলিথিন প্রদান করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উপকরণের পাশাপাশি কৃষকদের সব ধরণের পরামর্শ দেওয়া হবে।’

বাপ্পি/সা.এ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this