Homeসর্বশেষসাগরে ইলিশের আকাল, হতাশ জেলেরা

সাগরে ইলিশের আকাল, হতাশ জেলেরা

Published on

spot_img

দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় সাগরে ফিরেছিলেন বরগুনার জেলেরা। আশা ছিল, ভরা মৌসুমে জালে উঠবে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরেও আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। সরবরাহ কম থাকায় বরগুনায় বাজারে ইলিশের দামও বেড়েছে।

সরজমিনে পাথরঘাটা ফিশারি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার মাছের আনাগোনা অনেক কম। আড়তগুলোতে নেই স্বাভাবিক ব্যস্ততা। জেলেদের কেউ জাল গুটিয়ে বসে আছেন, আবার কেউ জাল-দড়ি পরিষ্কার করছেন।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার আগে অনেকে ধারদেনা করে জাল, দড়ি, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনেছিলেন। মাছ বিক্রি করে সেই টাকা পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু সাগরে মাছ না পাওয়ায় এখন অনেকের মূল খরচই উঠছে না।

জেলে রফিক বলেন, নিষেধাজ্ঞা শেষে অনেক আশা নিয়ে সাগরে গিয়েছিলাম। কিন্তু জালে তেমন ইলিশ উঠছে না। নৌকার তেল, বরফ ও শ্রমিকের খরচই ঠিকমতো উঠছে না। এভাবে চললে ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, বুঝতে পারছি না।

আরেক জেলে হোসেন মিয়া বলেন, আগের বছর এই সময়ে সাগরে ভালো ইলিশ পাওয়া গেছে। এবার কয়েকবার সাগরে গিয়েও তেমন মাছ পাইনি। সারাদিন জাল ফেলে সামান্য মাছ নিয়ে ফিরতে হচ্ছে। এতে আমাদের লোকসান হচ্ছে।

জেলে মো. কামাল বলেন, ধারদেনা করে জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেছিলাম। ভেবেছিলাম ইলিশ বিক্রি করে খরচ তুলে ঋণ পরিশোধ করব। কিন্তু মাছের দেখা না পাওয়ায় এখন পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে।

জেলেদের ভাষ্য, কোথাও দুই-এক কেজি, আবার কোথাও পাঁচ-ছয় কেজি ইলিশ পাওয়া যাচ্ছে। কিন্তু এ পরিমাণ মাছ দিয়ে নৌকার জ্বালানি, বরফ, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ মেটানো কঠিন। তাদের হিসাবে, অন্য বছরের তুলনায় এবার ইলিশের পরিমাণ প্রায় ১০ শতাংশে নেমে এসেছে।

বরগুনার পোটকাখালি টিপু জানান, তার ৬টি মাছ ধরার ট্রলার রয়েছে। নিষেধাজ্ঞা শেষে তিনি আশা করেছিলেন আগের বছরের মতো প্রচুর ইলিশ ধরা পড়বে। কিন্তু এবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, অন্যান্য বছর অভিযান শেষে অনেক মাছ ধরা পড়েছে এবং আড়তে এসেছে। কিন্তু এবার তার দশ ভাগের এক ভাগও উঠছে না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। কীভাবে পরিবার চালাব, মহাজনের দাদনের টাকাই বা শোধ করব কীভাবে?

বরগুনার মাছ ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। অল্প যে ইলিশ আসছে, তা কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে বেশি টাকা। ফলে সাধারণ ক্রেতাদের অনেকেই ইলিশ কেনার সামর্থ্য হারাচ্ছেন।



কুশল/সাএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...