হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুনের সূত্রপাত হলে অল্প সময়ের মধ্যেই পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাউঞ্জের ভেতরে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে সেখানে থাকা যাত্রী ও অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে অনেকে দ্রুত লাউঞ্জ থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কুশল/সাএ


