Homeসর্বশেষচলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

Published on

spot_img

বগুড়ার নন্দীগ্রামে তাহমিদ সরকার আপন (১২) নামের এক মেধাবী শিক্ষার্থী চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা সরকার পাড়ার আলমগীর হোসেন সরকার হিন্ডিসের ছেলে। আলমগীর হোসেন বর্তমানে পরিবার নিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নিহত তাহমিদ সরকার আপন নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিন স্কুল শিক্ষকদের আয়োজনে নৌকা ভ্রমণে নাটোরের সিংড়ার চলনবিলে যান আপন। তাহমিদ সরকার আপনের দুই বোন ওই বিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে তাঁর সঙ্গে ওই দুই বোনও ছিলো। তাঁরা সকালে সিংড়া থেকে নৌকাযোগে চলনবিলে যাত্রা শুরু করে দুপুরের দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলসা এলাকায় পৌঁছান। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বিলসা এলাকার ডুবা ব্রিজ নামে পরিচিত একটি সেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সে । এ সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় আপন। সেসময় সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। প্রায় এক ঘণ্টা পর সেখানে ভ্রমণে আসা অপর একটি দলের কয়েকজন গোসল করতে নামলে তাদের একজনের পায়ের সঙ্গে আপনের দেহের স্পর্শ লাগে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের শিক্ষক শামিমুর রহমান আপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ।

বাপ্পি/সা.এ

Latest articles

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

More like this