Homeসর্বশেষশেরপুরে গারো পাহাড়ের পরিবেশ ও সংরক্ষিত বনভূমি রক্ষায় পদযাত্রা-মানববন্ধন

শেরপুরে গারো পাহাড়ের পরিবেশ ও সংরক্ষিত বনভূমি রক্ষায় পদযাত্রা-মানববন্ধন

Published on

spot_img

শেরপুরের গারো পাহাড়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সংরক্ষিত বনভূমি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা পাহাড়ে ‘এক্সপ্লোর গারো হিলস’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফেসবুকভিত্তিক গ্রুপ বিউটি অব ঝিনাইগাতী- এর উদ্যোগে এবং শেরপুর সাইক্লিস্ট গ্রুপ-এর সহযোগিতায় মেঘদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবীরা। পরে সেখান থেকে পদযাত্রা করে হাড়িয়াকোনা পাহাড়ে যান অংশগ্রহণকারীরা। এ সময় তারা গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও বনভূমি সুরক্ষায় জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সেবা প্লাটফর্ম প্রিয় শেরপুর এর প্রতিষ্ঠাতা প্রভাষক মহিউদ্দিন সোহেল, শেরপুর রানার কমিউনিটির প্রতিষ্ঠাতা আয়রনম্যান আল-আমিন সেলিম, পারভেজ মোশাররফসহ অন্যান্যরা।

এতে বক্তারা বলেন, গারো পাহাড়ে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, নির্বিচারে গাছ নিধন, বনভূমি দখল, মাদক পাচার, অগ্নিসংযোগ, ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশবিধ্বংসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন বক্তারা।

এছাড়া মানুষ-বন্যহাতি দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপও কামনা করেন তারা।

কর্মসূচিতে পরিবেশপ্রেমী তরুণ-তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...