Homeসর্বশেষমাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

Published on

spot_img

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জনগণের সঙ্গে কোনো ধরনের জোর-জবরদস্তি বা অসদাচরণ করা যাবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া সরকারের মতো আচরণের পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন এবং দুঃস্থ, অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে ঢেউটিন, গৃহ নির্মাণ অনুদানের চেক ও শুকনা খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। কেউ মাদকসহ আটক হলে, উপজেলার সবাই মিলে অনুরোধ করলেও আমি তার পক্ষে কোনো সুপারিশ করব না। মাদকসহ ধরা পড়লে আইন অনুযায়ী অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হবে।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ একজন মাদকাসক্ত শুধু নিজের জীবনই নয়, তার পরিবার, সমাজ এবং দেশেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

অনুষ্ঠান শেষে পানিবন্দী ১৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া ৫৮ জন উপকারভোগীর হাতে গৃহ নির্মাণ অনুদানের চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রীও বিতরণ করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this