Homeসর্বশেষজবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

Published on

spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এএপিএ)’ গঠন করা হয়েছে। বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত ও সামাজিক সম্পর্ক জোরদার এবং বিভাগের একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রমে অ্যালামনাইদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির প্রাথমিক কমিটি গঠন করা হয়। এতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সাজ্জাদুল ইসলাম মোল্লাকে সভাপতি এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. মুহিব্বুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রাথমিক কমিটিতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. মাহিদুল ইসলামকে সহ-সভাপতি, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মো. সালমান সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মাহবুবুল আলম হাদীকে সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আবু সুফিয়ানকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শাকিলা আক্তার, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মো. জসীম উদ্দিন, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আব্দুল জলিল ও মো. মেহেদী হাসান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাইকুল ইসলাম জিহাদ, মো. আব্দুর রহমান আরাফাত, মো. ইয়ামিন ও মো. আরিফুর রহমান, এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ইউছুব ওসমান ও মো. মেহেদী হাসান রয়েছেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল ইসলাম মোল্লা বলেন, লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান লক্ষ্য। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সহযোগিতা করার জন্য সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মো. মুহিব্বুল্লাহ বলেন, অ্যালামনাইদের জন্য একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কাজ করবে। বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে বিভাগের সব ব্যাচের অ্যালামনাইদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিক বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সাবেক শিক্ষার্থীরা নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সংগঠনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। পাশাপাশি বিভাগের একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে অ্যালামনাইদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা জানান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়, পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে পরামর্শ এবং উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভাগের বিভিন্ন একাডেমিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...