Homeসর্বশেষগুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম প্রত্যাহার

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম প্রত্যাহার

Published on

spot_img

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলমকে আকস্মিকভাবে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করে নাটোর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জনস্বার্থে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে।

অ্যাডিশনাল আইজি অ্যাডমিনিস্ট্রেশন একেএম আওলাদ হোসেনের ৪ আগস্টের এক পত্র সূত্রে এই তথ্য জানা গেছে। আদেশে তাঁকে অবিলম্বে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নাটোর জেলা পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ওসি মনজুরুল আলমকে ১৬ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায়, ১৭ আগস্ট তারিখ থেকে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং প্রশাসনিক নানা বিষয়ে বেশ কিছু অভিযোগের প্রেক্ষাপটে গোপন তদন্তের পর উচ্চপর্যায়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

তবে, গুরুদাসপুর থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি মনজুরুল আলম জানান, কেন তাঁকে হঠাৎ বদলি করা হলো তা তাঁর বোধগম্য নয়। তাঁর জানা মতে এমন কোনো অপরাধ তিনি করেননি বলেও দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন যে, এটি স্ট্যান্ড রিলিজ নয়।

রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this