Homeসর্বশেষখুলনা বিশ্ববিদ্যালয়ে 'বাঁধন'-এর রক্তদান সচেতনতামূলক কর্মসূচি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বাঁধন’-এর রক্তদান সচেতনতামূলক কর্মসূচি

Published on

spot_img

‘একের রক্ত অন্য জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকরী সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ রক্তের গ্রুপ জানার সুযোগ তৈরি করে দিতে ৫ আগস্ট (বুধবার) দুপুর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়।

বাঁধনের সাধারণ সম্পাদক আবরার আকিব বলেন, “আজ ৫ই আগস্ট। এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট থেকে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করছি। রক্ত তো আমাদের সবার দরকার। আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারি, কারণ এক ব্যাগ রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে। আর বাঁধনের কাছে মানুষজন রক্তজনিত যেকোনো সাধারণ সাহায্য, যেটা মানুষের জীবন বাঁচাতে পারে, সেটা পেতে পারে।”

সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের সাড়া বেশ ভালোই পাচ্ছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের যে ক্রাউডটা আছে, এটা বেশ ভালো। এবং এর পাশাপাশি আজকে এই দিবস উপলক্ষে ক্যাম্পাসের স্টুডেন্ট বাদে বাইরে থেকেও অনেকে আসছেন—শিক্ষার্থীরা, সিনিয়র অনেকে আসছেন। বাঁধন সম্পর্কে জানতে পারছেন এবং আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। তারা তাদের রক্তের গ্রুপ টেস্ট করাচ্ছেন।”

কুশল/সাএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this