Homeসর্বশেষব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।

বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি নৌকার পাটাতন স্রোতে ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধারের উদ্দেশ্যে নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান। ইউপি সদস্য আবুল বাশার ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল জানান, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সাইফুল ইসলাম স্রোতের টানে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি।

পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন থেকে লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও সাইফুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

সাজু/নিএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this