Homeসর্বশেষজুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

Published on

spot_img

গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিলটি শহরের শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেন্দ্রীয় সূরা সদস্য কর্নেল (অব.) অধ্যাপক জেহাদ খান, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শহর আমির মাওলানা আব্দুল হক, সদর আমির মাওলানা কারী নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি আবদুল মোমেন শেরজাহান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, জাগপা নেতা মোস্তাকিম পাপ্পুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণমিছিলে ১১ দলীয় ঐক্যের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ অবিলম্বে কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।

কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this