Homeসর্বশেষজয়পুরহাটে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

Published on

spot_img

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ​বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজ সংলগ্ন নির্জন এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আসামিরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বুধবার দুপুরে চকশ্যাম ব্রিজের পাশে নির্জন স্থানে তারা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের টিম তাদের গ্রেফতার করে। ​ এসময় দেশীয় অস্ত্র ​১টি চাইনিজ কুড়াল ​১টি তালা কাটার ​১টি দেশীয় তৈরি হাসুয়া ​১টি বাঁশের লাঠি ​১টি হেক্সো ব্লেড ​৪টি লোহার রড ​১ পিস প্লাস্টিকের তৈরি রশি (২৯.৪ ফুট লম্বা) উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সাজু/নিএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this