Homeসর্বশেষভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

Published on

spot_img

বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে ভিসা প্রদানের প্রস্তাব দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভিসাসহ সব কনস্যুলার সেবা নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো ঘটনার সম্মুখীন হন, তাহলে দ্রুত বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ বিষয়ে পরিবার, বন্ধু ও পরিচিতদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this