Homeসর্বশেষক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে ‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে ‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক

Published on

spot_img

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ‘গজনি’খ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার ‘গজনি’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে তার অভিনয়ই তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। পরে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।

এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ সিনেমায়ও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি। এছাড়া ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘সিয়ে’, ‘স্টালিন’, ‘বীরম’, ‘১: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু সাইলাজা’, ‘সররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ ও ‘মিস ম্যাচ’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ছোট পর্দাতেও ছিল তার সমান জনপ্রিয়তা। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তার প্রয়াণে ভারতীয় সিনেমা হারাল এক শক্তিশালী খলনায়ক ও বহুমাত্রিক অভিনেতাকে।



রোহান/সা.এ.

Latest articles

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত...

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

More like this

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত...

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...