Homeসর্বশেষ৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র, পরিবেশ মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন শাহনাজ মুন্নীর

৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র, পরিবেশ মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন শাহনাজ মুন্নীর

Published on

spot_img

দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে অসংখ্য সংবাদ সম্মেলন কভার করলেও এবার পরিবেশ রক্ষার স্বার্থে নিজেই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন শাহানাজ মুন্নী। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। ৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র? পরিবেশ মন্ত্রণালয়ের কাছে এমন প্রশ্ন রেখে ৪ আগষ্ট সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিক শাহানাজ মুন্নি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের নেয়া হয়েছে। তাঁর অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের নয়টি তদন্তে এলাকাটি আবাসিক হিসেবে প্রমাণিত হওয়ার পর কারখানার অবস্থানগত ছাড়পত্র বাতিল করা হলেও আগামী ৬ আগস্ট আপিল কর্তৃপক্ষের শুনানির মাধ্যমে আবারও ছাড়পত্র দেওয়ার চেষ্টা চলছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শাহনাজ মুন্নী। এ সময় নয়াপুর গ্রামের মসজিদের পক্ষ থেকে মো. মাইনুদ্দিন মোল্লা, মন্দিরের পক্ষ থেকে সাধন সাহা এবং এলাকাবাসীর পক্ষ থেকে কবি ও পরিবেশসংগ্ৰামী শাহেদ কায়েস উপস্থিত ছিলেন।

শাহনাজ মুন্নী বলেন, ৩০ বছর সাংবাদিক হিসেবে অন্যের সংবাদ সম্মেলন কভার করলেও এবার পরিবেশ সন্ত্রাসের শিকার হয়ে নিজেকেই সংবাদ সম্মেলন করতে হচ্ছে।

তিনি জানান, সোনারগাঁয়ের নয়াপুর গ্রামের মসজিদ, মন্দির ও একটি মহিলা মাদ্রাসাসংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় ‘শারমীন কেমিক্যাল ওয়ার্কস’ নামে একটি মশার কয়েল কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, কারখানাটি চালু হলে বিষাক্ত দূষণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে। তিনি জানান, এলাকাবাসীর আবেদনের পর পরিবেশ অধিদপ্তরের প্রধান ও শাখা কার্যালয় থেকে মোট নয়বার তদন্ত করা হয়। প্রতিটি তদন্তেই এলাকাটি আবাসিক হিসেবে চিহ্নিত হয় এবং সেখানে আইন অনুযায়ী মশার কয়েল কারখানা স্থাপন করা যাবে না বলে মত দেওয়া হয়।

পরে দীর্ঘ তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তর কারখানাটির অবস্থানগত ছাড়পত্র বাতিল করে। তবে পরবর্তীতে আপিলের মাধ্যমে কারখানাটি ছাড়পত্র পেয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পরবর্তী তদন্তে সেই আপিলে পাওয়া ছাড়পত্রও বাতিল করা হলেও এখন আবারও আপিলের মাধ্যমে অনুমোদনের চেষ্টা চলছে। শাহনাজ মুন্নীর প্রশ্ন, পরিবেশ অধিদপ্তরের নয়বার তদন্ত ও বিস্তারিত অনুসন্ধানের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত মাত্র ১৫ মিনিটের শুনানিতে কীভাবে পরিবর্তন করা সম্ভব?

তাঁর অভিযোগ, এ ধরনের আপিল ব্যবস্থার সুযোগ নিয়ে প্রভাবশালী মহল পরিবেশগত ছাড়পত্র আদায় করছে। তিনি বলেন, একই এলাকায় এর আগে ‘ইমাম পোলট্রি ফার্ম’ পরিবেশ আইনের আওতায় বন্ধ করা হয়েছিল এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সেই প্রেক্ষাপটে সেখানে আরও বেশি দূষণকারী কয়েল কারখানা স্থাপনের উদ্যোগ আদালতের সিদ্ধান্তের পরিপন্থী বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবিত কয়েল কারখানাটিকে পুনরায় পরিবেশগত ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধন করে পরিবেশ অধিদপ্তরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর, মন্ত্রণালয়ের আপিল বোর্ড বাতিল করে পরিবেশ আদালতে আপিলের ব্যবস্থা চালু এবং পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ‘শারমীন কেমিক্যাল ওয়ার্কস’-এর ছাড়পত্র আবেদন নামঞ্জুর করার দাবি জানান।



রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...