Homeসর্বশেষএবার আয়াসকে বেধড়ক পেটালেন সেই শান্তা ফারজানা

এবার আয়াসকে বেধড়ক পেটালেন সেই শান্তা ফারজানা

Published on

spot_img

শহীদ আবু সাঈদ ও শহীদ ওসমান হাদিকে ‘জুলাই জঙ্গি’ মন্তব্য করে সমালোচিত শান্তা ফারজানা ও তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা মোমিন মেহেদীর হামলায় গুরুতর আহত হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা থেকে ১১টার মধ্যে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ক্যান্সার জয় করে আসা আয়াস জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিতে গিয়ে পুলিশের হামলায় আহত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তা ফারজানাসহ তার লোকজন আ ন ম আয়াসকে মাটিতে ফেলে উপর্যুপরি মারধর করছেন। এ সময় শান্তা ফারজানা তাকে ‘সেফটি স্টিক’ দিয়ে বেধড়ক পেটান।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে গিয়েও শান্তা ফারজানা ও তার স্বামী মোমিন মেহেদী আবারও তার ওপর হামলা চালান।

এ সময় হাসপাতালের বিক্ষুব্ধ জনতা ও উপস্থিত লোকজন তাদের অবরুদ্ধ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এশিয়া পোস্টকে বলেন, মোমিন ও শান্তাসহ নতুনধারার ছয় নেতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে শান্তা ফারজানা জুলাই গণঅভ্যুত্থানকে ‘ষড়যন্ত্র’ ও ‘বাটপারি জঙ্গি আন্দোলন’ হিসেবে আখ্যায়িত করায় ছাত্রসমাজ ও জুলাইযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে গত শনিবার (১ আগস্ট) আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জুলাইযোদ্ধা ‘নতুন ধারা বাংলাদেশ’-এর কার্যালয়ে যান। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং শান্তা ফারজানাকে চড় মারেন আয়াস।

অভিযুক্ত শান্তা ফারজানা ও মোমিন মেহেদী ‘নতুন ধারা বাংলাদেশ’ নামের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি মোমিন মেহেদী কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে বক্তব্য দেন এবং প্রতীকী ‘জুলাই স্তম্ভ’ তৈরি করে তাতে জুতাপেটা করেন।



রোহান/সা.এ.

Latest articles

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেশ কাটেনি। এবার...

জাবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,...

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। এ...

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে: রামদেব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন...

More like this

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেশ কাটেনি। এবার...

জাবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,...

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা। এ...