Homeসর্বশেষএইচএসসির ব্যাবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

এইচএসসির ব্যাবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

Published on

spot_img

এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার জারি করা এ নির্দেশনায় পরীক্ষা পরিচালনা ও নম্বর প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শেষে নম্বর এন্ট্রির সময় অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক উভয়ের উপস্থিতি বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়েছে, যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this