Homeসর্বশেষ১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করেছি: ইরান

১৭ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করেছি: ইরান

Published on

spot_img

সাম্প্রতিক ১৭ দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি (এমএনএ)-এর বরাতে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রেজায়ী বলেন, এই সংঘাতকে ‘তৃতীয় যুদ্ধ’ বা ‘মুহাররমের ১৭ দিনের যুদ্ধ’ বলা যেতে পারে। তার দাবি, এই যুদ্ধে ইরান শুধু প্রতিরোধই গড়ে তোলেনি, বরং যুক্তরাষ্ট্রকেও গুরুতর ক্ষতির মুখে ফেলেছে।

রেজায়ী বলেন, বিশ্বের কাছে এই যুদ্ধ অস্বাভাবিক মনে হলেও ইরানের জন্য এটি ছিল প্রত্যাশিত। তিনি দাবি করেন, এর আগেই তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে শেষ পর্যন্ত সামরিক হামলার পথ বেছে নেবেন।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মানেনি এবং ইরানের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির দক্ষিণে নতুন করিডোর গড়ে তোলার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র এবং এ বিষয়ে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করা হয়। এর জবাবে ইরান কয়েকটি জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে সমঝোতার শর্তে ফিরে আসার বার্তা দেয় বলে তিনি উল্লেখ করেন।

রেজায়ী আরও বলেন, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব মেনে নেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে দক্ষিণ ইরানে হামলা চালায়।

প্রতিশোধমূলক হামলার উদাহরণ হিসেবে তিনি ইরাকি কুর্দিস্তান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কথা উল্লেখ করেন। তার দাবি, ইরানের হামলার ফলে যুক্তরাষ্ট্রকে ওই দুটি ঘাঁটি থেকে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে।

সাজু/নিএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this