Homeসর্বশেষরাণীশংকৈলে বন্য প্রাণীর কামড়ে আহত ১২, এলাকায় আতঙ্ক

রাণীশংকৈলে বন্য প্রাণীর কামড়ে আহত ১২, এলাকায় আতঙ্ক

Published on

spot_img

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বন্য প্রাণীর হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন আক্রমণের পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে গ্রামবাসীরা বাড়ির আঙিনায় ও স্থানীয় দোকানে অবস্থান করার সময় একটি বন্য প্রাণী আকস্মিক হামলা চালায়। এটি বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে দিয়ে সটকে পড়ে।

একপর্যায়ে প্রাণীটি বাড়িতে ঢুকে শিশু ও গবাদিপশুর ওপরও আক্রমণের চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে এটি পালিয়ে যায়। আক্রান্তদের মধ্যে বয়োবৃদ্ধ ময়রমা (৭২), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলসহ অন্তত ১২ জনের নাম জানা গেছে।

​প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, এটি দেখতে হায়নার মতো ছিল এবং একটি মাত্র প্রাণীই পর পর দুইটি গ্রামে এই তাণ্ডব চালিয়েছে।

​ঘটনার পরপরই আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, ক্ষত দেখে প্রাথমিকভাবে বন্য প্রাণীর কামড় বলেই ধারণা করা হচ্ছে। আহতদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন ও গুরুতরদের ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়েছে।

রোহান/সা.এ.

Latest articles

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

More like this