Homeসর্বশেষ'কসপেটের' নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

‘কসপেটের’ নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ

Published on

spot_img

রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ নির্মাতা ব্র্যান্ড কসপেট বাংলাদেশের বাজারে নতুন দুটি স্মার্টওয়াচ ‘ওআরবি ২’ ও ‘পাল্‌স ২’ উন্মোচন করেছে। দেশে ব্র্যান্ডটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ মডেল দুটি বাজারে এনেছে। স্মার্টওয়াচ দুটির সঙ্গে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, গ্রাহকদের কাছে বিশ্বমানের ও অথেনটিক প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তাঁর ভাষ্য, নতুন দুটি স্মার্টওয়াচ স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সমন্বয়ে প্রিমিয়াম ব্যবহার–অভিজ্ঞতা দেবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা হবে।

অ্যাডভেঞ্চার ও আউটডোর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি স্মার্টওয়াচ দুটিতে রয়েছে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং ছয়টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের (GPS, Galileo, GLONASS, BeiDou, QZSS ও NavIC) সমর্থন। ফলে হাইকিং, ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে আরও নির্ভুল লোকেশন ট্র্যাকিং সম্ভব হবে।

স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য উভয় মডেলেই রয়েছে ৪পিডি হেলথ সেন্সর। এর মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুম ও মানসিক চাপ পর্যবেক্ষণ করা যায়। এ ছাড়া ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি ফ্রিস্টাইল স্পোর্টস মোড রয়েছে।

নতুন সিরিজের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে বিল্ট-ইন ওয়াকি-টকি, পাঁচ ধাপের উজ্জ্বলতাসমৃদ্ধ এলইডি ফ্ল্যাশলাইট এবং ব্লুটুথ কলিং সুবিধা।

প্রযুক্তি সুবিধার কথা জানিয়ে মোশন ভিউয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমী ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় রেখেই এই সিরিজ বাজারে আনা হয়েছে। ডুয়াল-ব্যান্ড জিপিএস, বিল্ট-ইন ওয়াকি-টকি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির মতো ফিচার আউটডোর ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেবে এবং দেশের স্মার্টওয়াচ বাজারে মডেল দুটি ইতিবাচক সাড়া ফেলবে।

ডিজাইনের দিক থেকে ‘ওআরবি ২’ মডেলটিতে রয়েছে ক্ল্যাসিক গোলাকার নকশা। এতে ব্যবহৃত ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ‘পাল্‌স ২’ মডেলটি এসেছে চারকোনা ডিজাইনে। এতে রয়েছে ১ দশমিক ৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুটি মডেলেই ৫ এটিএম ও আইপি৬৯কে রেটিং থাকায় পানি ও প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

মোশন ভিউ জানিয়েছে, কসপেটের নতুন স্মার্টওয়াচ দুটি তাদের দেশের বিভিন্ন আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...