Homeসর্বশেষগ্লোবাল ভ্যারিয়েন্ট বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম

গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে চায়না ভ্যারিয়েন্ট ফোন বিক্রি করল ভূঁইয়া টেলিকম

Published on

spot_img

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অফিশিয়াল ‘গ্লোবাল ভ্যারিয়েন্ট’ বলে চীনের অভ্যন্তরীণ বাজারের (China Variant) স্মার্টফোন বিক্রি করে গ্রাহককে প্রতারিত করার অভিযোগ উঠেছে ‘ভূঁইয়া টেলিকম’ নামের একটি খুচরা মোবাইল শপের বিরুদ্ধে।

সম্প্রতি ভুক্তভোগী গ্রাহক মোজাম্মেল হক ৫১ হাজার টাকা দিয়ে দোকানটি থেকে Xiaomi 13 Ultra (১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ) মডেলের একটি হ্যান্ডসেট ক্রয় করেন। বিক্রয়ের সময় বিক্রেতা প্রতিষ্ঠানটি ডিভাইসটিকে অফিশিয়াল গ্লোবাল সংস্করণ বলে দাবি করে।

তবে পরবর্তীতে শাওমির অফিশিয়াল ওয়েবসাইট ও প্রোডাক্ট অথেন্টিকেশন ডাটাবেজে ( mi.com) হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করতেই বেরিয়ে আসে আসল তথ্য। সিস্টেমটি স্পষ্ট জানিয়ে দেয় যে, ডিভাইসটি গ্লোবাল অফিশিয়াল ভার্সন নয়; এটি চীনের স্থানীয় বাজারের জন্য উৎপাদিত একটি চায়না ভ্যারিয়েন্ট।

সংগৃহীত ক্যাশ মেমো অনুযায়ী, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে ভূঁইয়া টেলিকমের যমুনা ফিউচার পার্ক শাখা থেকে ফোনটি কেনা হয়। ক্যাশ মেমোতে ১৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উল্লেখ থাকলেও প্রতারণার বিষয়টি জানার পর ভুক্তভোগী অর্থ ফেরত (Refund) না পাওয়ার আশঙ্কায় রয়েছে।

তবে এই ঘটনার বিষয়ে ভূঁইয়া টেলিকম কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আইন বিশেষজ্ঞদের মতে, ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে গ্রাহকের কাছে পণ্য বিক্রি করা ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের প্রতারণার শিকার হলে ভুক্তভোগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) অভিযোগ দায়েরের মাধ্যমে প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করতে পারেন।



বাপ্পি/সা.এ

Latest articles

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

রাজস্ব প্রশাসনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পুরোনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে...

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার...

পাংশায় এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ট্রাকচালক...

More like this

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত

রাজস্ব প্রশাসনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পুরোনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে আগামী মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমে আসায় মঙ্গলবার টানা তৃতীয় সেশনে...

নাটোরে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার...