Homeসর্বশেষঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার

ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার

Published on

spot_img

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইগাতী থানা চত্বরে অনুষ্ঠানিকভাবে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুর জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় থানার ব্যবহারের জন্য পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পুলিশের থাকা দুইটি গাড়ির পাশাপাশি এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

বাপ্পি/সা.এ

Latest articles

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত...

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

More like this