Homeসর্বশেষএ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

Published on

spot_img

এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর খবর প্রকাশের পর শনিবার (১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গ্যাসের মূল্যবৃদ্ধি-সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন হয়েছে। বর্তমানে সরকারের পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

এর আগে গ্যাস সংকট এবং ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও সিএনজি খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পেট্রোবাংলা। প্রস্তাবে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার সুপারিশ করা হয়। এ প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমা দেওয়া হয়েছিল।

তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকার আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফলে বর্তমান সময়ে গ্যাসের বিদ্যমান দামই বহাল থাকছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সাজু/নিএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this