Homeসর্বশেষআগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান

আগামী দুই বছরের জন্য প্রস্তুত তেহরান, জানাল ইরান

Published on

spot_img

ইরান সরকার সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় রেখেও আগামী দুই বছরের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সূত্র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুদ্ধ পরিস্থিতি এবং বহুমুখী চাপের মধ্যেও সরকার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে।

তিনি বলেন, “সরকার আগামী দুই বছরের জন্য পরিকল্পনা করেছে, এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতির কথাও বিবেচনায় রাখা হয়েছে।”

সূত্রের বরাতে আরও বলা হয়, যুদ্ধাবস্থা ও বিভিন্ন ধরনের চাপ সত্ত্বেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি দেখা দেয়নি। জনগণ, ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের সহযোগিতায় প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন আরেফ।

তিনি আরও বলেন, জনগণের স্বস্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাজু/নিএ

Latest articles

অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ...

পিংক বাস চালু আজ, ঢাকায় সেবা মিলবে যেসব রুটে

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু...

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

More like this