Homeসর্বশেষচট্টগ্রামকে ঘিরে আগামী ২৫ বছরের জন্য ৪র্থ মাস্টারপ্ল্যানের খসড়া উন্মোচন

চট্টগ্রামকে ঘিরে আগামী ২৫ বছরের জন্য ৪র্থ মাস্টারপ্ল্যানের খসড়া উন্মোচন

Published on

spot_img

চট্টগ্রাম মহানগরের ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমানোর লক্ষ্যে শহরের পার্শ্ববর্তী আনোয়ারা, রাউজান, হাটহাজারী, পটিয়া এবং সীতাকুণ্ডের মতো বিস্তৃত এলাকাকে মূল পরিকল্পনার আওতায় আনা সহ অতীত থেকে শিক্ষা নিয়ে ভুলগুলো শুধরে চট্টগ্রামকে একটি আধুনিক, নান্দনিক, পরিবেশ বান্ধব ও টেকসই বাসযোগ্য মেগাসিটিতে রূপ দিতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

শনিবার (১ আগস্ট) সিডিএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামকে ঘিরে আগামী ২৫ বছরের জন্য ৪র্থ মাস্টারপ্ল্যানের খসড়া উন্মোচন করা হয়। একই সাথে এই পরিবকল্পনা বাস্তবায়নের জন্য নাগরিকদের মতামত ও পরামর্শ প্রদানের আহবান জানানো হয়েছে।

উপস্থাপিত মাস্টারপ্ল্যানটিতে চট্টগ্রাম মূল শহরের বাইরে সমন্বিত নাগরিক সুবিধা নিয়ে পরিকল্পিত মিনি ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা স্থান পেয়েছে। আগামীতে এসব এলাকা সমূহে যে সংস্থাই ভবন বা অবকাঠামোর অনুমোদন দিক না কেন, প্রস্তাবিত মাস্টারপ্ল্যানের বাইরে যাওয়ার কারো কোন সুযোগ থাকবে না।

পাহাড়, নদী, খাল, পুকুর ও জলাশয় রক্ষায় কঠোর নজরদারির পাশাপাশি শিল্প, বাণিজ্য, পরিবহন এবং আবাসনের মধ্যে একটি সুষম সমন্বয় তৈরি এবং আধুনিক যোগাযোগ ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার বাস্তবমুখী রূপরেখা।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন অতীতের সীমাবদ্ধতা স্বীকার করে বলেন, আইন, নিয়ম ও দূরদর্শিতার ব্যত্যয় ঘটার কারণেই আমরা চট্টগ্রামবাসীকে শতভাগ কাঙ্ক্ষিত ও পরিকল্পিত নগরী উপহার দিতে পারিনি। কিন্তু এবার ভুল পুনর্বৃত্তির সুযোগ নেই। তবে শুধু সুন্দর পরিকল্পনা কাগজে-কলমে থাকলেই চলবে না, নাগরিকরা সচেতন ও সোচ্চার না হলে এই মাস্টারপ্ল্যান সফল করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে মাস্টারপ্ল্যানের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আবু মুছা আনছারী।

এছাড়া সিডিএ বোর্ড সদস্য এস এম জাহিদুল করিম, স্থপতি ফারুক আহমেদ, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মো. নজরুল ইসলাম, সার্বক্ষণিক সদস্য মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এম হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনমতামত আহবান :

প্রস্তাবিক মাস্টারপ্ল্যানের বিষয়ে আগামী ২ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬০ দিন উপস্থাপিত খসড়ার ওপর যে কেউ মতামত, পরামর্শ বা আপত্তি জমা দিতে পারবেন।

আগ্রহীরা সিডিএ ভবনের ৪র্থ তলায় গিয়ে খসড়া পরিকল্পনার মূল প্রতিবেদন, প্রস্তাবনা ও নতুন মানচিত্র পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। এছাড়া যে কেউ ঘরে বসেই সিডিএ-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.cda.gov.bd) অথবা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লগইন করে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন।



বাপ্পি/সা.এ

Latest articles

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

More like this

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...