Homeসর্বশেষভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, দেবর ও ভাবি অবরুদ্ধ

Published on

spot_img

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে সটকে পড়ার অভিযোগে এক যুবক ও ওই নারীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক যুবক সম্পর্কে ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই (দেবর) বলে জানা গেছে।

শনিবার (১ আগস্ট) জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া (পুখুরিয়া ব্রিজ সংলগ্ন) এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া/বিদেশ প্রবাসী সজিব মুন্সির স্ত্রীর সাথে তার আপন ছোট ভাই হৃদয় মুন্সির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। শনিবার প্রবাসীর স্ত্রী ও দেবর হৃদয় মুন্সি গোপীনাথপুর থেকে একযোগে পালিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে রওনা হন। তারা নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় পৌঁছালে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। পরে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উন্মোচিত হলে পুখুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে ক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে নগরকান্দা থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের হাত থেকে অবরুদ্ধ নারী ও যুবককে নিরাপদে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this