Homeসর্বশেষযুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ‘যুদ্ধের আগুনে পুড়তে হবে’: ইরান

যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ‘যুদ্ধের আগুনে পুড়তে হবে’: ইরান

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখলে আঞ্চলিক দেশগুলোকে ‘যুদ্ধের আগুনে পুড়তে হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি।

মেহর নিউজ এজেন্সি (এমএনএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দ্রুতগতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত করার নীতি অনুসরণ করছে। এর মাধ্যমে পুরো অঞ্চলে অবৈধ আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ওয়াশিংটন।

আবদোল্লাহি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে, নিজেদের লক্ষ্য অর্জনে মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করতেও তারা পিছপা হয় না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর অর্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কৌশলগত সম্পদকে নিজেদের দুর্বল সামরিক বাহিনীর প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে তারা ইসরায়েলের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা জোরদার করছে।

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান, দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ অক্ষ ইতোমধ্যে প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য আগের মতো নেই। ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে এবং এর খরচ আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে।

তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা পুনর্বিবেচনা করতে হবে।

আবদোল্লাহি সতর্ক করে বলেন, “যে দেশ যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে, সেই দেশকে যুদ্ধের আগুনে পুড়তে হবে।”

তবে ইরানের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাজু/নিএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this