Homeসর্বশেষসফিপুরের জয়ন্তী নদীতে ট্রলারে অভিযান, ২৮০টি ইয়াবাসহ দেলোয়ার আটক

সফিপুরের জয়ন্তী নদীতে ট্রলারে অভিযান, ২৮০টি ইয়াবাসহ দেলোয়ার আটক

Published on

spot_img

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীতে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২৮০টি ইয়াবাসহ দেলোয়ার হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হাওলাদারের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বজ্রমোহন গ্রামে।

ঢাকা নৌ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই জয়ন্তী নদীতে অবস্থান নেয় নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ট্রলারটির গতিরোধ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তল্লাশি চালানো হয়।

আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে জিজ্ঞাসা করে, “এগুলো কে দিয়েছে তোমাকে?” জবাবে দেলোয়ার বলেন, “আমাকে কেউ দেয়নি। এক জায়গায় রাখা ছিল, সেখান থেকে নিয়ে অন্য এক জায়গায় দিয়ে আসতে বলা হয়েছে।” পরে পুলিশ জানতে চাইলে, “এগুলো পৌঁছে দিতে কত টাকা পাও?” তিনি বলেন, “আমি আমার ট্রলার ভাড়া হিসেবে এক হাজার টাকা পাই।”

তল্লাশিকালে দেলোয়ারের পরনে থাকা লুঙ্গির বাম কোঁচড় থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। স্থানীয় ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে প্যাকেট দুটি খুলে হালকা গোলাপি রঙের মোট ২৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানায় পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন ও বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ইয়াবা ও ট্রলারটি জব্দ করা হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, সফিপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের বিস্তার রোধে আরও জোরালো ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তারা।



সালাউদ্দিন/সাএ

Latest articles

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

More like this

এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

স্থানীয় পর্যায়ে লোকজন বিপদে আপদে নিজ আসনের এমপির দারস্থ হলেও আমাদের এমপি আমাদের...

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...