Homeসর্বশেষভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদন্ড

Published on

spot_img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের সময় জনতার হাতে আটক যুবকের ১মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম‍্যমান আদালত। ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (৩২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক ভ্রাম‍্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা রাশেদুলকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে তাদের জিম্মায় নেন। জিজ্ঞাসাবাদে রাশিদুল মাদক সেবনের কথা স্বীকার করে। এসময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে আটক যুবককে ১ মাসের কারাদণ্ড প্রদান ও নগদ তিনশত টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় রাশেদুল ইসলামকে ১মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

ফল আমদানিতে নগদ মার্জিনের বাধ্যবাধকতার বিষয়ে বড় পরিবর্তন

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে...

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন...

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে 

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী...

More like this