Homeসর্বশেষমা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না

মা হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না

Published on

spot_img

বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না ও তাঁর স্বামী বরুণ বাঙ্গেরার পরিবারে এসেছে নতুন অতিথি। গত ২৯ জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। গুরুপূর্ণিমার শুভক্ষণে সন্তান জন্ম নেওয়ায় দিনটিকে তাঁদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন এই দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে করিশ্মা ও বরুণ একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁরা লেখেন, “It’s a Boy”। ক্যাপশনে তাঁরা বলেন, “গুরুপূর্ণিমার পবিত্র দিনে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। আমাদের পৃথিবীতে স্বাগতম, ছোট্ট সোনা।”

পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছার জোয়ারে ভেসে যান নবদম্পতি। অভিনেত্রী নেহা ধুপিয়া, অভিনেতা সোনু সুদ, কৌতুকশিল্পী ভারতী সিং, অভিনেত্রী খুশি কাপুর, স্মৃতি ইরানি, ওয়ামিকা গাব্বি, জাসমিন ভাসিনসহ বলিউডের বহু তারকা কমেন্ট করে নবজাতক ও তাঁর বাবা-মায়ের জন্য শুভকামনা জানান।

ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে করিশ্মা ও বরুণের নতুন জীবনের এই আনন্দঘন মুহূর্তে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছেন। নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দে ভাসছে তারকা দম্পতির পরিবার।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this