Homeসর্বশেষনবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত

Published on

spot_img

নবীগঞ্জের সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত ও একজনকে গুরুতর আহত মুমুর্ষ অবস্থায় একজন তার চক্ষু হারানোর পথে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আহত পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতাল থেকে আজকে ঢাকা ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরতর আহত পুলিশ সদস্যের নাম মোঃ জোবাইবাদ উল্লাহ মুন্সী। তিনি এখন মুমুর্ষ অবস্থায় রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি বলেছেন এই বিষয়ে মামলা হবে পুলিশ এসল্ট মামলা প্রক্রিয়াধীণ রয়েছে। জানা যায়, সিলেটে এনসিপির ˆনরাজ্যের প্রতিবাদে বুধবার বিকালে অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত পথসভা শেষে নবীগঞ্জ শহরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঐ সংঘর্ষের ঘটনায় এতে পুলিশ, পথচারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ কে জড়িয়ে অশ্লীল মন্তেব্যের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে শহরের গাজীর টেকের মোড়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভা কে কেন্দ্র করে গত বুধবার  (২৯জুলাই) রাত সাড়ে আট ঘটিকার সময় বিএনপির দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ঘটে, এসময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে, ব্যবসায়ীরা তাদের দোকান পাট লাগিয়ে তাদের জান মাল রক্ষা করে, এই সংঘর্ষে এক গ্রুপে নেতৃত্ব দেন পৌর বিএনপির নেতা নবীগঞ্জ জাসাসের সাবেক আহবায়ক রাশেদ মিয়া ও অপর পক্ষে নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।

তাদের মধ্যে দাওয়াত দেওয়া নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়, এটার জের ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া সংঘর্স হয়| এতে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হন।

এসময় সংঘর্ষ থামাতে গিয়ে ৫জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে গুরুতর আহত নবীগঞ্জ থানার কনস্টেবল জোবাইবাদ উল্লাহ মুন্সী। তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে তাকে অজ্ঞান অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি সহ আমাদের অধিকাংশ ফোর্স এসপি সাহেবের নির্দেশে বাহুবলে ছিলাম যা সারা দেশের মানুষ দেখছে, এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, এবং ৫জন পুলিশ সদস্য আহত হয়।

এর মধ্যে ৪জনকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন কে সিলেটে নেয়া হলে আজকে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। পুলিশ এসল্ট মামলার ব্যাপারে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...