Homeসর্বশেষটাকা চাওয়ায় তানজিলাকে হত্যা করেছে ঘাতক প্রেমিক

টাকা চাওয়ায় তানজিলাকে হত্যা করেছে ঘাতক প্রেমিক

Published on

spot_img

টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তানজিলা (১৭)কে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে ঘাতক প্রেমিক রানা হাওলাদার। তানজিলা হত্যার ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে ঘাতক রানা হাওলাদার (৩০) কে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহতের দু’টি স্মার্টফোন এবং রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পিবিআই প্রধান পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।

তিনি জানান, রানা পটুয়াখালী জেলার চিকনিকান্দি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক। রানার সাথে তানজিলার গত ৬-৭ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন, যা রানা জোগাড় করতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

তিনি আরো জানান, গত ২৭ জুলাই বিকেলে রানা তার নিজস্ব অটোরিকশাতে করে তানজিলাকে নিয়ে ঘুরতে বের হন। কালিন্দী মদীনানগর এলাকায় পৌঁছালে শরিফ ফুড পার্কের পাশে তাদের মাঝে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রানা তানজিলার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সঙ্গে থাকা ফল কাটার চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। মৃত্যুর পর তিনি তানজিলার দু’টি স্মার্টফোন, একটি রুপার চেইন ও ব্রেসলেট নিয়ে মরদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যান। উদ্ধারকৃত আলামতের মধ্যে স্মার্টফোন দু’টি তিনি বাসার পাশে খড়ের গাদায় লুকিয়ে রেখেছিলেন এবং অলংকারগুলো নিজের কাছে রেখে দিয়েছিল।

এ ঘটনায় অভিযুক্ত রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য: মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে কালিন্দী ইউনিয়নের মদীনানগর মাদরাসা পশ্চিমপাশে একটি হাউজিং প্রকল্পের খালি প্লট থেকে তানজিলার গলাকাটা মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এই ঘটনায় নিহতের মা মোসা. নাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



বাপ্পি/সা.এ

Latest articles

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

More like this

গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যের কমিটি গঠন

ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯...

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা...

বিদ্যুৎ গেলে বন্ধ টেলিটকের ইন্টারনেট সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লোডশেডিং হলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট...