Homeসর্বশেষকুমিল্লায় যুবকের লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার, বাবার দাবি হত্যা

Published on

spot_img

কুমিল্লায় জমিতে আটকে থাকা পানি থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রাম এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আলামিন উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার অহিদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয়রা একটি নবভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে আটকে থাকা পানিতে আলামিনের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা অহিদ মেম্বার বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মূল ঘটনা।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this