Homeসর্বশেষমিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

Published on

spot_img

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো রিফাত মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২)। তারা একই গ্রামের রুবেল মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে দেখে দ্রুত উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Latest articles

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

জনসমর্থনে বড় ধাক্কা ট্রাম্পের, অসন্তুষ্ট ৬৪ শতাংশ নাগরিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স/ইপসোসের...

More like this