Homeসর্বশেষআবারো উত্তপ্ত কসবামাজাইলের পারকুল, আহত ২

আবারো উত্তপ্ত কসবামাজাইলের পারকুল, আহত ২

Published on

spot_img

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামের বাবলু শেখ ও তার ছেলেকে বেধড়ক মারপিট করেছে এলাকার চিহ্নিত অপরাধীরা।

বাবলু ও তার ছেলে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায় মঙ্গলবার সন্ধ্যা রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল বাবলু ও তার ছেলে এ সময় পূর্বে থেকে উৎপেতে থাকা এলাকার চিহ্নিত একদল প্রতিপক্ষ বাবলুর উপর অতর্কিত ভাবে মারপিট করে।

এ সময় বাবলু শেখের মোটর সাইকেল ভাঙচুর করে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাই ওই দুর্বৃত্তরা।

বুধবার সকালে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবলু শেখ জানান তিনি গরুর ব্যবসা করেন ব্যবসায়িক কাজ শেষে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন এ সময় পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়।

বাবুল হোসেন বলেন দীর্ঘদিন ধরে আমার নিকট চাঁদা চেয়ে আসছিল, চাঁদার টাকা না দেওয়ায় রাতে আমার ও ছেলে রাকিবের উপর হামলা করে একই এলাকার এলাকার সাবু, সালাম, মানিক, সাদ্দাম, আনোয়ার, জিহাদ, রাহাত, মন্টুসহ বেশ কয়েকজন।

এ ঘটনায় বাবুল হোসেনের ছেলে রাকিব বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ডিউটি অফিসার বলেন এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latest articles

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে: রামদেব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন...

পদ্মবিলে দর্শনার্থীর ভিড়, ফুল ছেঁড়ায় হারাচ্ছে সৌন্দর্য; সংরক্ষণের দাবি

একসময় দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রামের পদ্মবিল। বর্ষা...

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭...

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর...

More like this