Homeসর্বশেষঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই এনসিপির সৌভাগ্য: রাশেদ

ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই এনসিপির সৌভাগ্য: রাশেদ

Published on

spot_img

স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে না, এটিকেই তাদের সৌভাগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, এনসিপির নেতারা যেসব এলাকায় ‘জুলাই পদযাত্রা’ করছেন, সেসব এলাকার বিএনপির সংসদ সদস্য ও নেতাদের গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির পরিবর্তে কোথাও কোথাও কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যাচ্ছে।

তিনি আরও লেখেন, এনসিপির নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে ‘ভিকটিম কার্ড’ খেলার পরিবেশ তৈরি করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে গালিগালাজ করে পরে ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান জানানোকে তিনি প্রশ্নবিদ্ধ করেন।

রাশেদ খান তার পোস্টে বলেন, “যেখানে শেখ হাসিনার একটি বক্তব্যের কারণে প্রতিরোধের মুখে সরকার পতন হয়েছে, সেখানে আপনারা শব্দের রাজনীতি করতে চান? ভাগ্য ভালো যে, এখনো সবাই ধৈর্য ধারণ করে আছে।”

পোস্টের শেষাংশে তিনি একটি প্রবাদ উল্লেখ করে লেখেন, “মুখের কারণে দুধভাত, আর মুখের কারণেই ঝাঁটা বাড়ুন।” তার ভাষ্য, স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজ করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপির নেতাদের ‘ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করছে না—এটিই তাদের সৌভাগ্যের বিষয়।

সাজু/নিএ

Latest articles

ফোরকান হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনায় ফোরকান হাওলাদার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির...

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য...

More like this