Homeসর্বশেষচট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

Published on

spot_img

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ নিহত নেজাম উদ্দিন (৪৫) নামে এক মুদি দোকানদার।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে বোয়াখালী থানাধীন শাকপুরার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি স্থানীয় লালার হাট এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, তাদের ভাইদের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল৷ আজ বিকেলে সেই বিরোধকে কেন্দ্র করে নেজামের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ইট দিয়ে নেজামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরই সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নেজামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম নামের এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়৷ তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়৷

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহটি স্থানীয় হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

বাপ্পি/সা.এ

Latest articles

উত্তরণ-২ বাসে ‘বাস কমিটির দাপট, হুমকি-হেনস্তার শিকার সাংবাদিক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মিরপুরগামী ‘উত্তরণ-২’ বাসে বাস কমিটির নাম ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের...

হোটেলে দুই স্ত্রীর মারামারি, অজ্ঞান হয়ে গেলেন মিশর কোচ

মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে উত্তর উপকূলের একটি রিসোর্ট হোটেলে...

অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের বিরুদ্ধে জমি দখল এবং ভারতীয় সেনাদের গুরুত্বপূর্ণ...

পিংক বাস চালু আজ, ঢাকায় সেবা মিলবে যেসব রুটে

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু...

More like this