Homeসর্বশেষজামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি

জামায়াতের চিঠিতে নয়, স্পিকারের রেফারেন্সেই ব্যবস্থা নেবে: ইসি

Published on

spot_img

জামায়াতে ইসলামীর পাঠানো চিঠির ভিত্তিতে নয়, আইন অনুযায়ী স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে (ইসি) রেফার করা হলে তবেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে বহিস্কার করে জামায়াত। এরপর দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও স্পিকারের কাছে চিঠি দেয়।

আইন অনুযায়ী, সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন-১৯৮০ অনুযায়ী কোনো বিরোধ স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উত্থাপিত হলে তা শুনানি করে ব্যবস্থা নেয় সংস্থাটি।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার সময় স্পিকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সাতক্ষীরা-৪ নিয়ে উনারা আমাদের কাছে রেফার করলে তখন দেখা যাবে।

বাপ্পি/সা.এ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this