Homeসর্বশেষবুড়িচংয়ে বিএনপি সভাপতির বাড়িতে চুরি: খবর শুনে স্ট্রোকে শাশুড়ির মৃত্যু

বুড়িচংয়ে বিএনপি সভাপতির বাড়িতে চুরি: খবর শুনে স্ট্রোকে শাশুড়ির মৃত্যু

Published on

spot_img

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর শুনে গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোক করলে তার শাশুড়ি হাসনেরা বেগম (৬০) মারা যান।

সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও তার প্রবাসফেরত ভাই শামীম মিয়ার বাড়িতে দুর্বৃত্তরা চুরি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আজাদের শাশুড়ি, ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘির বাসিন্দা হাসনেরা বেগম ঘটনাটি শুনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি স্ট্রোক করলে তার মৃত্যু হয়।

রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শংকুচাইল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজাপুর গ্রামের ডা. জাহাঙ্গীর আলমের বাড়িতে এক আত্মীয়ের বৌ-ভাত অনুষ্ঠানে যান। বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, তার ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ চুরি করা হয়েছে। এছাড়া তার প্রবাসফেরত ভাই মো. শামীম মিয়ার ঘর থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরির খবর শুনেই তার শাশুড়ি হাসনেরা বেগম স্ট্রোক করেন এবং পরে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন আবুল কালাম আজাদ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় রাজাপুর লিটন ডেকোরেটরের দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন, শংকুচাইল পশ্চিমপাড়ার মৃত সলিম খানের ছেলে মো. আব্দুল্লাহ খান এবং একই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে মো. রাব্বি।

শংকুচাইল বাজারের রহমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. সোহেল বলেন,ইদানিং বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিএনপি সভাপতির বাড়িতে চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার খবর শুনে শাশুড়ি হাসনেরা বেগম মারা গেছেন। আমরা ব্যবসায়ীরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



বাপ্পি/সা.এ

Latest articles

ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র...

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত...

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক...

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর...

More like this

ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা

নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র...

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত...

নাটোরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশু নিহত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার নামে দুই বছরের এক...