জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর নারায়ণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাগর হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তেঘর নারায়ণ পাড়া এলাকায় ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন। সে সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নূরে আলম (ওসি) বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বাপ্পি/সা.এ


